
সকল ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে আজও রাজধানীসহ বিভিন্নস্থানে মানববন্ধন করেছে বিভিন্ন ছাত্র শিক্ষার্থী ও ছাত্র সংগঠনগুলো।
রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মুখে কালো কাপড় বেধে অবস্থান কর্মসূচী পালন করে নিপীড়ণ বিরোধী শিক্ষার্থী জোট।
এসময় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডসহ আরো ৬ দফা দাবি তুলে ধরেন অবস্থানরত শিক্ষার্থীরা। দাবি বাস্তবায়নে আইনমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হবে বলেও শিক্ষার্থীরা জানান।



