দেশবাংলা
সিলেটে পুলিশ হেফাজতে মৃত্যু, তদন্তে হাইকোর্টে রিট

সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমেদ নামে এক যুবকের মৃত্যুর ঘটনার বিচারিক তদন্ত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
সুপ্রিমকোর্টের আইনজীবী ফজলে এলাহী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এই রিট দায়ের করেন। রোববার সকালে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান রায়হান উদ্দিন। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, ছিনতাইকালে গণপিটুনিতে মারা গেছেন রায়হান।
তবে নিহতের পরিবারের অভিযোগ বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় রোববার দিবাগত রাত আড়াইটার দিকে সিলেটের কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি।



