
সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ১৬ জন মৃত্যুবরণ করেছেন। এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৫ হাজার ৫৯৩ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।
এ ছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৬৮৪ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ৮২ হাজার ৯৫৯ জন করোনা রোগী। বুধবার স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৭৬ জন। গতকালের চেয়ে আজ ৯৪ জন বেশি সুস্থ হয়েছেন। গতকাল সুস্থ হয়েছিলেন ১ হাজার ৪৮২ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৯৭ হাজার ৪৪৯ জন।
আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৭ দশমিক ৬৭ শতাংশ। আগের দিন এই হার ছিল ৭৭ দশমিক ৬০ শতাংশ। আগের দিনের চেয়ে আজ সুস্থতার হার শূন্য দশমিক শূন্য ৭ শতাংশ বেশি।
দেশে এ পর্যন্ত মোট ২১ লাখ ১২ হাজার ৪৪৮ জনের নমুনা পরীক্ষায় ৩ লাখ ৮২ হাজার ৯৫৯ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ১৩ শতাংশ। গতকাল পর্যন্ত এই হার ছিল ১৮ দশমিক ৩৭ শতাংশ।



