আমিরাতে কাজের সুযোগ, দূতাবাসের বিজ্ঞপ্তি প্রকাশ

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের জন্য কাজের সুযোগ রয়েছে, মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দূতাবাস।
গত মঙ্গলবার দেশটির রাজধানী আবুধাবীতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস তাদের ফেসবুক পেজের মাধ্যমে জানায়, এই মুহুর্তে আমিরাতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য প্রাণ গ্রুপের ব্যাবসায়ী অংশীদার “ইমার্জিং ওয়ার্ল্ড এফজেডসি” কর্তৃক ৩ টি ক্যাটাগরীতে ১৮০ জন প্রবাসীকে নিয়োগ দেয়া হবে।
ম্যানেজমেন্ট ট্রেইনি পদের জন্য সর্বোচ্চ ৩০ বছর বয়সী স্নাতকদের মধ্য থেকে ৩০ জনকে নেয়া হবে। সেলসম্যান পদের জন্য সর্বোচ্চ ৩০ বছর বয়সী এসএসসি পাশ কর্মীদেরকে মধ্য থেকে ১০০ জনকে নেয়া হবে।
সেইসাথে ড্রাইভার পদের জন্য সর্বোচ্চ ৩৫ বছর বয়সী এসএসসি পাশ প্রবাসীদের মধ্য থেকে ৫০ জনকে নিয়োগ দেবে কোম্পানীটি। তবে কর্মীদের সাথে কোম্পানীর চুক্তির বিষয়ে দূতাবাস কোনো দায়ভার নেবে না। কর্মীকে দূতাবাসের পেজে দেয়া ঠিকানায় সরাসরি যোগাযোগ করতে বলা হয়েছে।



