পুলিশ ফাঁড়িতে যুবকের মৃত্যু: সুষ্ঠু তদন্তের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

সিলেটে পুলিশ ফাঁড়িতে যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, অপরাধীকে অবশ্যই বিচারের সম্মুখীন করা হবে।
এসময় মন্ত্রী জানান, ধর্ষণের বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়টি সরকার গুরুত্ব দিচ্ছে। আর বিচার সরকারের হাতে নয়, এটা আদালতের সিদ্ধান্ত বলে মন্তব্য করেন মন্ত্রী। তবে, এ সমস্ত ক্ষেত্রে বিচার যেন দ্রুত সম্পন্ন হয় সেজন্য ব্যবস্থা নেয়ার কথাও জানান আসাদুজ্জামান।
তিনি আরও বলেন, আমি মনে করি এই আইনটি পাশ হয়েছে, আপনারা দেখেছেন এসিড নিক্ষেপ একটা রেগুলার প্র্যাকটিস এর মত হয়ে গিয়েছিলো সেই এসিড নিক্ষেপ এর ব্যাপারে আমরা যখন সর্বোচ্চ সাজা ঘোষণা করলাম এবং ২/১ টা রায় ও দিলাম তখন থেকে কিন্তু কমে গিয়েছিলো।
তো আমিও সেটাই মনে করি যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হোক, এবং এটা কমে যাক এবং এই নির্যাতন থেকে নারীরা যেন মুক্তি পাই সেজন্য এই ব্যবস্থা করা হয়েছে।
এছাড়াও, আইনশৃঙ্খলা বাহিনী সম্পর্কে কোন গুজব না ছড়াতে সবাইকে সতর্ক থাকার আহবান জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।



