
আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন চেষ্টা করলেও বাজারে চাহিদা ও ব্যবসায়ীদের কারসাজির কারনে বাজার নিয়ন্ত্রণ করা কষ্টকর বলেও মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বিশ্ব খাদ্য দিবস ২০২০ ও কৃষির সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ব্যবসায়ীদের নৈতিকতার প্রশ্রে মন্ত্রী বলেন, ব্যবসায়ীদের মধ্যে কোনো নৈতিকতা কাজ করে না বলেই এক কেজি আলুতে তারা ২০ টাকা লাভ করে। গত কয়েকদিন ধরে বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। পাশাপাশি বেড়েছে অন্য সবজির দামও। এতে দরিদ্র, নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত হিমশিম খাচ্ছে।আর ২০ থেকে ২৫ দিন আলুর দাম একটু বেশি থাকবে, তারপর নতুন সবজি এলে দাম কমবে। তবে আলুর দাম নিয়ন্ত্রণে কাজ করছে সরকার।
এ পরিস্থিতিতে কৃষি বিপণন অধিদফতর তিন পর্যায়ে আলুর দাম নির্ধারণ করে দিয়ে তা বাস্তবায়ন করতে দেশের সব জেলা প্রশাসককে এ ব্যাপারে চিঠি দিয়েছে। কেজিপ্রতি খুচরা পর্যায়ে ৩০, পাইকারিতে ২৫ ও হিমাগার থেকে ২৩ টাকা। এই দামে আলু বিক্রি না করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ভোক্তা অধিকার কর্তৃপক্ষের পক্ষ থেকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাটিভি/শহীদ



