দেশবাংলা
ইলিশ ধরার অপরাধে দুই জেলেকে ২ বছরের কারাদন্ড

প্রজনন মৌসুমে মা-ইলিশ ধরার অপরাধে, চাঁদপুরের হাইমচরে দুই জেলেকে ২ বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
চাঁদপুর মৎস্য অফিস জানায়, উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিগান চাকমার নেতৃত্বে গতরাতে মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান চালানো হয়। এসময় ১০ হাজার মিটার কারেন্ট জাল ও দুই জেলেকে আটকের পর,জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়।
নিষেধাজ্ঞার অমান্য করে ইলিশ ধরায় নীলকমল ইউনিয়নের মানিক লস্কর ও মো. সাইফুলকে ২ বছরের কারাদন্ড দেয়া হয়।
এদিকে, ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের নেতৃত্বে অভিযান চালায় জেলা পুলিশ। প্রজনন মৌসুমে নিষিদ্ধধাজ্ঞার সময়ে যাতে কেউ নদীতে ইলিশ শিকার করতে না পারে সেজন্য অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।



