
করোনাভাইরাস মহামারির কারণে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এবারের দুর্গাপূজা স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে মূল আনুষ্ঠানিকতা হবে বলে জানিয়েছে বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ।
শনিবার সকালে ঢাকেশ্বরী জাতিয় মন্দিরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। অষ্টমী তিথিতে এ বছর ঢাকায় কুমারী পূজা অনুষ্ঠিত হবে না, তবে ঢাকার বাইরে সাস্থবিধি মেনে কেউ চাইলে করতে পারবে।
দুর্গাপূজার দশমীতে সিঁদুর খেলার আয়োজন নিয়ে এখনও কোন সিদ্ধান্ত চুড়ান্ত হয়নি। করোনার কারণে সারা দেশে এ বছর ১১৮৫ টি মণ্ডপের সংখ্যা কয়েছে বলেও জানানো হয়।



