২৮ অক্টোবর থেকে ভারতের সাথে বিমান চলাচল

আগামী ২৮ অক্টোবর থেকে ভারতের সাথে বাংলাদেশের বিমান চলাচল শুরু হবে।
গত শুক্রবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান জানান, বাংলাদেশের ৩টি এয়ারলাইন্সের মধ্যে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-কোলকাতা-ঢাকা রুটে এবং ঢাকা-দিল্লি-ঢাকা রুটে যাত্রী পরিবহন করবে।
ইউএস বাংলা এয়ারলাইন্স করবে ঢাকা-চেন্নাই-ঢাকা রুটে। আর নভো এয়ার যাত্রী পরিবহন করবে, ঢাকা-কোলকাতা-ঢাকা রুটে। বাংলাদেশের এ তিনটি এয়ারলাইন্স প্রাথমিকভাবে প্রতি সপ্তাহে ২৮ টি ফ্লাইট পরিচালনা করবে।
অপরদিকে, ভারতের ৫ টি এয়ারলাইন্স যথাক্রমে এয়ার ইণ্ডিয়া, ভিসতারা, ইণ্ডিগো, স্পাইসজেট এবং গো একই রুটে, আরো ২৮ টি ফ্লাইট পরিচালনা করবে। তবে ঢাকা-মুম্বাই-ঢাকা রুটেও, তাদের ফ্লাইট চলবে।
যাত্রীদেরকে অবশ্যই ওড়ার আগে করোনা পরীক্ষা করতে হবে। প্রাথমিকভাবে আশা করা হচ্ছে, প্রতি সপ্তাহে প্রায় ৫ হাজার যাত্রী চলাচল করবে। তবে, যাত্রীরা ট্রানজিট সুবিধা নিয়ে, তৃতীয় কোনো দেশে যেতে পারবেন না।



