
অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যায় তার বোন শারমিন শাহরিয়ারের করা মামলা বাতিল চেয়ে করা রিভিশনের গ্রহনযোগ্যতার শুনানি আজ মঙ্গলবার। শুনানির পর আদালতের আদেশের ওপর নির্ভর করবে, রিভিশন আবেদনটির ভবিষ্যৎ।
এ মামলায় পদ্ধতিগত আইনি ত্রুটি রয়েছে দাবি করে ৪ঠা অক্টোবর মামলাটি বাতিল চেয়ে প্রধান আসামি লিয়াকতের পক্ষে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে রিভিশন আবেদন করা হয়।
গত ৩১শে জুলাই রাতে টেকনাফের বাহারছরা এপিবিএন চেক পোস্টে পুলিশের গুলিতে খুন হয় অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। পরে গত ৫ই আগস্ট সিনহার বড়বোন ৯ পুলিশ সদস্যকে আসামি করে টেকনাফের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা করেন।



