দেশবাংলা
কোনাবাড়ীতে বিদ্যুৎপৃষ্টে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

গাজীপুরের কোনাবাড়ীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মো.নয়ন (৩০) নামের এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে এদুর্ঘটনা ঘটে। তিনি কোনাবাড়ী থানাধীন আমবাগ পূর্ব পাড়ায় মোবাইল সার্ভিসিংয়ের ব্যবসা করে আসছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ নয়নের দোকানে থাকা লাইট গুলো বিস্ফোরিত হয়। এমন সময় আশপাশের লোকজন তাকে ডাক দিলে সে মেইন সুইচ অফ করে, কাটিং প্লাস দিয়ে ইন্টারনেটের লাইন কেটে দিয়েছিলেন।
ইন্টারনেটের লাইনের তার কাটতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। নিহত নয়ন আমবাগ পূর্বপাড়ার মোহাম্মদ আলীর ছেলে।
কোনাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদ হোসেন জানান,এ বিষয়টি অবগত নয়, তথ্য পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শহিদুল ইসলাম, কোনাবাড়ী প্রতিনিধি



