বাউফলে যুবলীগ কর্মী হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

পটুয়াখালীর বাউফল উপজেলা যুবলীগের কর্মী তাপস হত্যা মামলায় পটুয়াখালী জেলা জজ আদালতে দাসপাড়া ইউনিয়ন চেয়ারম্যান ও দাসপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি এ এন এম জাহাঙ্গীর হোসেন স্ব-শরীরে হাজির হয়ে আদালতে জামিন চাইলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন। গতকাল সোমবার পটুয়াখালী জেলা জজ আদালতের বিচারক রোকসনা পারভিন এ আদেশ দেন।
জানাগেছে, গত ২ মে বাউফল পৌর শহরের থানার সামনে ডাকবাংলোর কাছে একটি তোরন নির্মাণকে কেন্দ্র করে পৌর মেয়ার জিয়াউলহক জুয়েলের সমর্থকদের হাতে নিহত হয় স্থানীয় সাংমদ সাবেক চিফ হুই আ স ম ফিরোজ সমর্থিত যুবলীগ কর্মী তাপস দাস।
এ ঘটনায় তাপসের বড় ভাই পংকজ দাস বাদী হয়ে পৌর মেয়া জিয়াউল হক জুয়েলকে প্রধান আসামী করে ৩৫ জনের নাম উল্লেখ করে বাউফল থানায় একটি মামলা করেন।
এ মামলায় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গির হোসেন উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন নেয়। নিদৃষ্ট সময় শেষে সোমবার জেলা জজ আদালতে হাজির হলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করেন।
কৃষ্ণ কর্মকার, বাউফল প্রতিনিধি



