
সরকার নির্ধারিত ২৫ টাকা কেজি দরে আজ বুধবার (২১ অক্টোবর) থেকে টিসিবিতে আলু বিক্রি শুরু হচ্ছে। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাক সেলের মাধ্যমে এই বিক্রি হবে।
এতে বলা হয়, বাণিজ্যমন্ত্রীর নির্দেশে আলুর বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলবে। একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি আলু কিনতে পারবেন। আলুর পাশাপাশি পেঁয়াজ, সয়াবিন তেল ও মসুর ডাল বিক্রির স্বাভাবিক কার্যক্রমও চলবে।



