
নৌপথে সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধ, খাদ্যভাতা, নিয়োগ ও পরিচয়পত্র দেয়াসহ ১১ দফা দাবিতে সারাদেশে পণ্যবাহী জাহাজ ও কার্গো শ্রমিকদের ডাকা ধর্মঘট আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) তৃতীয় দিন চলছে ।
গত সোমবার (১৯ অক্টোবর) মধ্যরাতে শুরু হওয়া বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ধর্মঘট এখনো চলছে। ফলে বরিশালসহ সারা দেশে পণ্যবাহী জাহাজ ও কার্গো চলাচল বন্ধ রয়েছে।
এদিকে, কীর্তনখোলা নদীতে লাইটারেজ জাহাজসহ বিভিন্ন পণ্যবাহী নৌযান মঙ্গলবার মধ্যরাত থেকে নোঙর করে শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন।
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন সভাপতি মো. শাহ আলম বলেন, ‘১১ দফা বাস্তবায়নের দাবিতে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আমাদের এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট অব্যাহত থাকবে।
এ দিকে বাংলাদেশ কার্গো জাহাজ ওনার্স অ্যাসোসিয়েশন সভাপতি ইকবাল হোসেন সাংবাদিকদের বলেন, ‘এইসময়ে যদি নৌযান শ্রমিকরা তাঁদের দাবিদাওয়া নিয়ে আন্দোলনে নামেন তবে আমাদের কিছুই করার নেই। তাহলে আমরা নিজেরাই নৌযান চলাচল বন্ধ করে দিতে বাধ্য হব।
বাংলাটিভি/শহীদ



