
শারদীয় দুর্গাপূজার, আজ মহাসপ্তমী। ধর্মীয় রীতি আচর মেনে সারাদেশে চলছে সপ্তমীর আনুষ্ঠানিকতা। মায়ের আর্শীর্বাদ নিতে মন্ডপে মন্ডপে ভীড় করছেন ভক্তরা।
এসময় ধূপকাটি আর মোমবাতি জ্বালানোর পাশাপাশি জাগতিক সু:খ শান্তি লাভের আশা করেন ভক্তরা। এবার করোনা মহামারির কারণে অঞ্জলি দেয়ার ব্যবস্থা করা হয়েছে সরাসরি টেলিভিশন এবং ফেসবুকে।
ভক্তদের বাসায় বসে অঞ্জলি দেয়ার আহবান জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। তবে এবছর একদিকে করোনা অন্যদিকে গত ২ দিনের টানা বৃষ্টিপাতে দূর্গাপুঁজার আনন্দে কিছুটা ভাটা পড়েছে।



