
রাজধানীতে নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলর ও ঢাকা -৭ আসনের এমপি হাজী সেলিমের বাসায় অভিযান চালাচ্ছে র্যাব। সোমবার দুপুরে হাজী সেলিমের ছেলে মোহাম্মদ এরফান সেলিমকে গ্রেফতারের উদ্দেশে তার বাসায় অভিযান শুরু হয়।
এর আগে গত ২৫ অক্টোবর রাতে ঢাকা-৭ আসনের এমপি হাজী মোহাম্মদ সেলিমের ‘সংসদ সদস্য’ লেখা সরকারি গাড়ি থেকে নেমে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খানকে মারধর করা হয়।
রাতে এ ঘটনায় জিডি হলেও ২৬ অক্টোবর ভোরে হাজী সেলিমের ছেলেসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেন ওয়াসিফ।



