
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৮১৮ জনে। এ ছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৪৩৬ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ২৫১ জন করোনা রোগী।
সোমবার বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ১ হাজার ৪৯৩ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ১৬ হাজার ৬০০ জন।
এদিকে, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৩ লাখ ২৮ হাজার ছাড়িয়েছে। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১১ লাখ ৫৯ হাজার। এছাড়া গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৪ হাজার ৭৯৩ জন। একই সময়ে ভাইরাসটিতে মৃত্যু হয়েছে ৪ হাজার ৪৯৮ জনের।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৮ লাখ ৮৯ হাজার ১৭৯ জন। মৃত্যু হয়েছে দুই লাখ ৩০ হাজার ৫১০ জনের।



