
ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলায়, রায় ঘোষণা হয়নি। অভিযোগ গঠনে গঠনে ত্রুটি থাকায়, পুনরায় অভিযোগ গঠনের শুনানি ৪ নভেম্বর ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল ইসলামের আদালতে মামলাটির রায় ঘোষণার দিন ধার্য ছিল। কিন্তু অভিযোগ গঠনে ত্রুটি থাকায় রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে, রায় ঘোষণা পিছিয়ে পুনরায় অভিযোগ গঠনের নির্দেশ দেয় আদালত।
পাবলিক প্রসিকিউটর মোহাম্মাদ সালাহউদ্দিন হাওলাদার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। এ মামলায় পাঁচ আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আশা করেন তিনি। আসামিপক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ আসামিদের ন্যায়বিচার দাবি করেন।



