টাঙ্গাইলে দিন দিন বেড়েই চলেছে বাল্যবিবাহ

টাঙ্গাইলে দিন দিন বেড়েই চলেছে বাল্যবিয়ে। আর এর কুফল হিসেবে বাড়ছে মৃত্যু ঝুঁকি। এদিকে, বাসাইল উপজেলাতেও বাল্য বিয়ের প্রবণতা বেড়ে যাওয়ায় সম্প্রতি বিয়ের এক মাসের মাথায় নুর নাহার নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। দ্রুত বাল্য বিয়ের এ উৎসব বন্ধ করা প্রয়োজন বলে মনে করছেন, সচেতন মহল।
করোনাকালিন সময়ে টাঙ্গাইলের বাসাইল উপজেলায় বাল্যবিয়ের সংখ্যা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। আইনের ভয়ে প্রশাসনের নজর এড়িয়ে, এসব বিয়ে হচ্ছে। আর এ ধরনের বিয়ের কোন রেজিস্ট্রিও হয়না। বেশিরভাগ ক্ষেত্রেই, স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তার অভিযোগ রয়েছে।
সম্প্রতি বিয়ের মাত্র ৩৪ দিন পর মারা যায়,বাসাইল উপজেলার কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী নুর নাহার।পার্শ্ববর্তী ফুলকি গ্রামের প্রবাস ফেরত রাজিব খানের সাথে বিয়ের পর থেকে, তার নানারকম শারিরীক সমস্যা দেখা দেয়।পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় সে।
নুর নাহারের রক্তক্ষরণ বন্ধ করতে, গ্রাম্য কবিরাজের ঔষুধ খাওয়াতেন বলে জানান তার শাশুড়ি ।
এদিকে,উপজেলা প্রশাসন বলছে পারিবারিক ইচ্ছাতে এসব সম্পন্ন হচ্ছে। তাই শুধুমাত্র আইনী প্রয়োগে বাল্যবিয়ে বন্ধ করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন পারিবারিক ও সামাজিক সচেতনতা।
অপ্রাপ্ত বয়সে বিয়ে হওয়ায়, এমন শতশত নুর নাহার মৃত্যুর কোলে ঢলে পড়ছে। এখনই জোড়ালো পদক্ষেপ নেয়া না হলে, এ মৃত্যুর হার বাড়তে থাকবে বলে মনে করছেন সুধিমহল।
বাংলাটিভি/দেশবাংলা



