
জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করে, জনপ্রিয়তা যাচাই করতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জাতীয় প্রেসক্লাবে কোভিড’এর চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের কৃষি সেক্টরের কৌশল শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। সরকার ক্ষমতা স্থায়ী করতে জনপ্রশাসনে অর্থ বিনিয়োগ করছে বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল।
এসময় তিনি আরো বলেন, বিএনপিকে নিয়ে আওয়ামী লীগের প্রতিদিনের সংবাদ সম্মেলনই প্রমাণ করে বিএনপি অনেক বেশি শক্তিশালী রাজনৈতিক দল। বাংলাদেশকে একটি পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করতে সরকার অর্থনীতির ভিত ভেঙে দিয়েছে বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা।
মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, ওয়ামী লীগ একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাসী আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের প্রত্যেক দিন একটাই কাজ হলো বিএনপির বিরুদ্ধে কথা বলা।
চতুর্দিকে দুর্নীতি দাবি করে বিএনপি মহাসচিব বলেন, ‘সরকার যে ভাষ্য দেয়, তার সঙ্গে বাস্তবতার কোনও মিল নেই। দুর্ভাগ্য যে ভারত স্বীকার করেছে, তাদের প্রবৃদ্ধি ৫ শতাংশ কমে গেছে, অথচ আমাদের সরকার বলে প্রবৃদ্ধি ১০ ভাগ বেড়ে গেছে।



