
হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে ভারত থেকে কাঁচামরিচ আমদানির। কয়েকদিন আগে এই বন্দর দিয়ে প্রতিদিন ১২ থেকে ১৪ ট্রাক কাঁচা মরিচ আমদানি হলেও এখন আমদানি হচ্ছে ২২ থেকে ২৫ ট্রাক। ভরতের মোকাম গুলোতে সরবরাহ বেড়ে যাওয়ায় কাঁচা মরিচ আমদানির পরিমান বেড়েছে বলে জানিয়েছেন বন্দরের আমদানি কারকরা।
এদিকে আমদানি বাড়ার সাথে-সাথে গত এক কয়েক দিনের ব্যবধানে কাঁচামরিচের দাম কমেছে কেজিতে ৪০ থেকে ৫০ টাকা। পুঁজার আগে হিলি স্থলবন্দরে প্রতি কেজি কাঁচা মারিচ ১৪০ থেকে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হলেও বৃহস্পতিবার প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে ৮৫ থেকে ৯০ টাকা কেজি দরে।
হিলি স্থলবন্দও আমদানি কারক আনোয়ার হোসেন বলেন, ভারত থেকে আমদানি করা কাঁচা মরিচের পাশাপাশি দেশীয় কাঁচা মরিচের সরবরাহ বেড়ে যাওয়ায় খোলাবাজারে এই পণ্যটির দাম কমে এসেছে।
চলতি মওসুমে বন্যার কারণে মরিচের আবাদ ক্ষতি গ্রস্ত হওয়ায় দেশে উৎপাদিত কাঁচা মরিচের সরবরাহ কমে গেছে। একাণে খোলা বাজারে দাম বেড়ে যাওয়াই ভারতীয় কাঁচা মরিচের চাহিদা বেড়েছে বলে মনে করছেন বন্দরের ব্যবসায়ীরা।
কুদ্দুস আলী, হিলি দিনাজপুর



