
পদ্মা সেতুতে আজ বসতে যাচ্ছে ৩৫তম স্প্যানটি। ৪১ স্প্যানের মধ্যে বাকি মাত্র ৬ টি স্প্যান। এ মাসে মোট ৪টি স্প্যান বসানো হয়েছে। পুরো সেতু দৃশ্যমান করার নতুন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ১০ ডিসেম্বর।
১০ অক্টোবর মাসের প্রথম স্প্যানটি বসানোর পর পদ্মা সেতুর ইতিহাসে সবচেয়ে দ্রুততম সময়ে এক মাসে বসানো গেছে রেকর্ড সংখ্যক ৪ টি স্প্যান। নভেম্বর মাসেও চারটি স্প্যান বসানোর লক্ষ্য নিয়ে এগুচ্ছে সেতু কর্তৃপক্ষ।
ডিসেম্বরের মধ্যে স্প্যান বসানোর কাজ শেষ করা গেলেও রোড ও রেল স্ল্যাব বসানোর কাজ শেষ করতে আরও ৬ মাস থেকে এক বছর সময় লাগবে।



