আন্তর্জাতিকএশিয়া
ফিলিপাইনে ঘূর্ণিঝড়ের আঘাতে নিহত ১৬

ফিলিপাইনে ঘূর্ণিঝড় গনির আঘাতে, এ পর্যন্ত অন্তত ১৬ জন প্রাণ হারিয়েছেন। নিখোঁজ রয়েছেন, আরো বেশ কয়েকজন
এশিয়ায় চলতি বছরের সবচেয়ে শক্তিশালী এই টাইফুনে বিধ্বস্ত হয়েছে কয়েক শ’ বাড়িঘর। ঘন্টায় ২২৫ কিলোমিটার বেগে রোববার লুজন দ্বীপের কাতান-দুয়ানেস প্রদেশে গতকাল আঘাত হানে গনি। এর প্রভাবে উপকূলে দেখা দিয়েছে জলোচ্ছাস।
ভেঙে গেছে বাঁধ। অনেক জায়গায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উপকূল থেকে সরিয়ে নেয়া হয়েছে, অন্তত ৩ লাখ ৯০ হাজার মানুষকে।



