
২ হাজার ৪৫৯ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে মোট ৪টি প্রকল্পে অনুমোদন দিয়েছে, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
মঙ্গলবার প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালী অংশ নিয়ে একনেক সভায় সভাপতিত্ব করেন। সভায় মন্ত্রিপরিষদের সদস্যবর্গ ও সচিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভা শেষে ব্রিফ করেন, পরিকল্পনা সচিব আসাদুল ইসলাম।
তিনি জানান, যমুনা নদীর ডান তীর ভাঙ্গন থেকে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার সিঙ্গরাবাড়ি পাটাগ্রাম ও বাউকুলা সংরক্ষণ প্রকল্পসহ চারটি প্রকল্পে ব্যয় হবে ২ হাজার ৪৫৯কোটি ১৫ লাখ টাকা।
এর মধ্যে সরকারি অর্থায়নে ১ হাজার ৬৬৯ কোটি ৩১ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়ন হবে ১৮২ কোটি ১৪ লাখ টাকা এবং বৈদেশিক উৎস থেকে প্রাপ্ত ঋণ ৬শ’৭ কোটি ১৪ লাখ টাকা।



