দেশবাংলা

পঞ্চগড় থেকে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়

প্রতি বছরই এই সময়ে বাংলাদেশের উত্তরবঙ্গের কয়েকটি জেলা থেকে কম বেশি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কিন্তু এই বছরের মতো এতো পরিষ্কারভাবে অনেক বছর দেখা যায়নি। এই দৃশ্য দেখার জন্য অনেকেই এসব জেলায় ভিড় করছেন।

কাঞ্চনজঙ্ঘা ভারতের সিকিম ও নেপাল জুড়ে অবস্থিত। এটি পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ। এর উচ্চতা ৮,৫৮৬ মিটার বা ২৪, ১৬৯ ফুট। কাঞ্চনজঙ্ঘা পর্যটকদের কাছে অন্যতম জনপ্রিয় একটি আকর্ষণ। ভারতের অন্যতম শৈল শহর দার্জিলিং, ঘুম বা কালিম্পংয়ের প্রধান আকর্ষণ কাঞ্চনজঙ্ঘা।

  183508kanchenjunga himalayan bangladesh

দিনাজপুর জেলার প্রায় সব জায়গা থেকেই শুভ্র সাদা বরফে আচ্ছাদিত পর্বতমালাটি দেখা যাচ্ছে। এমনকি কোন কোন স্থান থেকে পর্বতমালার নীচের কয়েকটি শহরের ঘরবাড়ি, আলো, গাড়ি চলাচলও দেখা যাচ্ছে।

তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, ”বছরের এই সময়ে বৃষ্টি হওয়ায় আর বাতাসে ধুলা, মেঘ-কুয়াশামুক্ত থাকায় অনেক দূরের কাঞ্চনজঙ্ঘা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। অন্য বছরেও এই সময়ে এখান থেকে এই পর্বত দেখা যায়। তবে এই বছরে আবহাওয়া বেশি পরিষ্কার থাকার কারণে অনেক ভালোভাবে দেখা যাচ্ছে।”

121257435 336477054276052 6182517429860726074 n 26

যারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছেন, তারা সকলেই নানা আঙ্গিকে ছবি তুলে ফেসবুকে পোস্ট করছেন। গত কয়েকদিন ধরে ফেসবুকে এরকম অসংখ্য ছবি দেখা যাচ্ছে। তবে বাংলাদেশের অন্য যেসব শহরের বাসিন্দারা কাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগ পাননি, পিছিয়ে নেই তারাও। অনেকেই ফটোশপ করে কাঞ্চনজঙ্ঘার ছবি বসিয়ে ফেসবুকে পোস্ট করছেন।

183508kanchenjunga himalayan bangladesh 1

সংশ্লিষ্ট খবর

Back to top button