মেহেরপুরে দেবরের ছুরিকাঘাতে ভাবী খুন

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী বাজারে আপন দেবর আকরাম আলীর ছুরিকাঘাতে খুন হয়েছেন ভাবী মালা খাতুন। বৃহষ্পতিবার বেলা ১১ টার দিকে ছুরিকাঘাতে আহত হয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে যাবার পথেই তার মৃত্যু হয়। মালা খাতুন (৩২) গাংনী উপজেলার বামুৃন্দি চেরাগি পাড়ার ইকরাম হোসেনের স্ত্রী।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, বেলা ১১টার দিকে দেবর আকরাম আলী তার আড়াই বছরের শিশু পুত্র তানজিমকে গলা টিপে হত্যা করার সময় ভাবী মালা খাতুন বাধা দেয়।
এসময় রাগান্বিত হয়ে মালা খাতুনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দেবর আকরাম। গুরুতর অবস্থায় মালাকে কুষ্টিয়া মেডিকেল কলেজে নেয়ার পথে মিরপুর নামক স্থানে তার মৃত্যু ঘটে।
মেহেরপুর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন ও ঘাতক আকরামকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার প্রত্যয় ব্যক্ত করেন।
আকতারুজ্জামান, মেহেরপুর প্রতিনিধি



