আওয়ামী লীগরাজনীতি
২০৩০ সালের মধ্যে ৬ মেট্রোরেল রুট নির্মাণ করা হবে: কাদের

২০৩০ সালের মধ্যে পাতাল এবং উড়ালসহ মোট ৬টি মেট্রোরেল রুট নির্মাণ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়- বুয়েট এর কাউন্সিল ভবনে ঢাকা মহানগরীর সড়ক নিরাপত্তা ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের ভূমিকা ও উদ্যোগ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন মন্ত্রী।
সংসদ ভবন এলাকার তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সেমিনারে যুক্ত হন তিনি। এ সময়, ইতোমধ্যেই মেট্রোরেল রুট-৬ এর ৫২ ভাগ কাজ শেষ হয়েছে বলেও জানান কাদের।



