দেশবাংলা
বাইডেনের জয়ের খবরে বরিশালে ভূরিভোজ

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের দ্বারপ্রান্তে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। এ কারণে ভূরিভোজের আয়োজন করেছেন বরিশালের এক ব্যবসায়ী।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে, বাইডেন সমর্থক গৌরনদী উপজেলায় সুপার মার্কেটের ব্যবসায়ী মেরাজ হোসেন খান ভূরিভোজের আয়োজন করেন। যে ভূরিভোজে প্রায় ২০০ জন অংশ নেন।
ব্যবসায়ী মেরাজ জানান, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার অপছন্দের লোক। তিনি বিশ্বের শান্তি নষ্ট করেছেন। আমেরিকায় বিভিন্নভাবে দাঙ্গা-হাঙ্গামার সৃষ্টি করেছেন। তাই বিশ্ব শান্তি প্রতিষ্ঠার স্বার্থে ব্যালটের মাধ্যমে তাকে বিদায় করা উচিত।
অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ নেতা, সাংবাদিক ও মার্কেটের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। আর, এ ঘটনাকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলার যেন আবনতি না হয় সেদিকে পুলিশের নজরদারি ছিলো। খবর: ডিবিসি



