দেশবাংলা
রায়হান হত্যা: এসআই আকবর গ্রেফতার

সিলেটে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান হত্যার প্রধান অভিযুক্ত বরখাস্ত এসআই আকবর হোসেন ভূঁইয়াকে কানাইঘাট সীমান্ত থেকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
গত ১১ অক্টোবর সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে ধরে নিয়ে অমানবিক নির্যাতন করা হয় রায়হানকে। ভোরে তার মৃত্যু হয়। এ ঘটনায় রোববার রাতে সিলেট কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন নিহতের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি।
প্রথমে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, ছিনতাইকালে গণপিটুনিতে মারা গেছেন রায়হান। তবে নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ ,পুলিশের নির্যাতন করে রায়হানকে হত্যা করে। এরপর পরিবারের অভিযোগে ভিত্তিতে তদন্ত কমিটি গঠিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশ।
তদন্তে নেমে পুলিশ হেফাজতে রায়হান উদ্দিনের মৃত্যু ও নির্যাতনের প্রাথমিক সত্যতাও পায়।



