
মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৯২ জন। এ ছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৬৮৩ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ২১ হাজার ৯২১ জন করোনা রোগী।
সোমবার স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ দিন সুস্থ হয়েছেন ১ হাজার ৬২৩ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৩৯ হাজার ৭৬৮ জন।
এদিকে, ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার বিকেল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ কোটি ৭ লাখ ২৮ হাজার ৮৯১ জন। মৃত্যু হয়েছে ১২ লাখ ৬১ হাজার ৯৭১ জনের। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন তিন কোটি ৫৭ লাখ ৯২ হাজার ৫৮৮ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১ কোটি ২ লাখ ৮৮ হাজার ৪৮০ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৪৩ হাজার ৭৬৮ জনের।



