আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র
বাইডেনের করোনা টাস্কফোর্স ঘোষণা

মহামারি করোনা মোকাবিলায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সমন্বয়ে উপদেষ্টা সদস্যদের নামের তালিকা ঘোষণা করেছেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী জো বাইডেন। সোমবার জো বাইডেনের করোনা টাস্কফোর্স ঘোষণা করা হয়।
তালিকায় বাইডেন রেখেছেন রিক ব্রাইট নামের এক কর্মকর্তাকে। যাকে ডোনাল্ড ট্রাম্প বরখাস্ত করেছিলেন। নিজের উপদেষ্টা বোর্ডে রিক ব্রাইটকে রেখে বাইডেন স্পষ্টত ইঙ্গিত দিয়েছেন, মহামারি মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের পথে হাঁটবেন না তিনি।
এছাড়া আরও ১৩ সদস্যের মধ্যে থাকবেন কাউন্সিল অন ফরেন রিলেশন্সের গ্লোবাল হেলথ বিষয়ক সিনিয়র রিসার্চ ফেলো ড. লুসিয়ানা বোরিও এবং ওবামা আমলের স্বাস্থ্য উপদেষ্টা ড. জেকে এমানুয়েল।



