কাপ্তাইয়ে সন্ত্রাসীদের গুলিতে দুই আদিবাসী নিহত

রাঙ্গামাটির কাপ্তাইয়ে সন্ত্রাসীদের গুলিতে সুভাষ তঞ্চঙ্ঘা ও ধনঞ্জয় তঞ্চঙ্ঘা নামে দু’জন নিহত হয়েছেন। বুধবার ভোরে উপজেলার গর্জনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
কাপ্তাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দীন জানান, অজ্ঞাত পরিচয় একদল সশস্ত্র সন্ত্রাসী, ধনঞ্জয় চাকমার বাড়িতে গিয়ে তাকে ও সুভাষকে ঘুম থেকে ডেকে তুলে, গুলি করে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
এদিকে, কুমিল্লায় জিল্লুর রহমান গোলাম জিলানী নামে এক যুবলীগ নেতাকে প্রকাশ্যে কুঁপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।সকালে ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাবার সময়, চৌয়ারা পুরাতন সড়কে পৌঁছুলে মটরসাইকেল আরোহী অস্ত্রধারীরা কুঁপিয়ে জখম করে তাকে।
পরে জিলানীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসার্ধীন অবস্থায় মারা যান তিনি।সদর দক্ষিণ থানার ওসি নজরুল ইসলাম জানান,যুবলীগ নেতা হত্যায় জড়িতদের চিহিৃত করে আইনের আওতায় আনতে কাজ করা হচ্ছে।



