
রাজধানীর বাজারে বেশিরভাগ শীতের সবজি আসায়, কমতে শুরু করেছে দাম। তবে এখনো বাজার দর সহনীয় পর্যায়ে আসেনি বলে অভিযোগ ক্রেতাদের। বিক্রেতারা বলছেন, সরবরাহ বাড়লে সবজির দাম আরও কিছুটা পড়বে। এদিকে, উঠেছে নতুন আলু ও পাতাসহ পেঁয়াজ।
শীত আসতেই বাজারে উঠেছে মৌসুমী নানা ধরনের সবজি। ফুলকপি,বাঁধা কপি, মুলা, সিম, টমেটো, লাউ, শালগম, শীতের বেগুনসহ বিভিন্ন সবজিতে ভরা রাজধানীর কাঁচাবাজার।
বিক্রেতা জানান, চাহিদা অনুযায়ী সবজি বাজারের আসায় দাম নেমে এসেছে। এছাড়া বেশ খানিকটা কমেছে কাঁচা মরিচের ঝাঁঝও। আর ক্রেতারা বলছেন, সবজির দাম গত সপ্তাহের তুলনায় কমলেও তা স্বাভাবিক পর্যায়ে আসেনি।
বাজারে এসেছে নতুন আলু। দাম কিছুটা বেশি হলেও,চাহিদা ভালোই। আবার, এর প্রভাবে আগের আলুর দামও কমছে। এছাড়া সবজির দোকানে আরো উঠেছে পাতাশুদ্ধ নতুন পেঁয়াজ, যা দামেও কম। তাই আড়তের পেঁয়াজ কেনায় ক্রেতাদের আগ্রহ কমেছে।
সরবরাহ বাড়লে কাঁচাবাজারে প্যন্যের দাম আরো কমে আসবে বলে জানিয়েছে ব্যবসায়ীরা।
বুলবুল আহমেদ, বাংলা টিভি



