
গত তিন দিনে গড়ে ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। আগামী কয়েকদিনে আরও কিছুটা কমবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। শীতের হাওয়া বইছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে।
আবহাওয়া অধিদফতর বলছে, সাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ তৈরি হয়েছে। এটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে সারাদেশের আকাশ অস্থায়ীভাবে মেঘলাসহ প্রধানত শুষ্ক থাকতে পারে। দেশের কোথাও কোথাও ভোরের দিকে হালকা কুয়াশা পড়তে পারে।
এখন আস্তে আস্তে তাপমাত্রা কমতে থাকবে। ডিসেম্বরে তাপমাত্রা অনেকটা কমে যাবে। সেই সময় এক বা দুইটি শৈত্যপ্রবাহ হতে পারে বলে জানায় আবহাওয়া অফিস। তবে নভেম্বর মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে।



