টুঙ্গিপাড়ায় যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৪ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ১৯ যাত্রী। শনিবার দুপুরে টুঙ্গিপাড়ার মালেকের বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, পিরোজপুর থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী দ্রুতগতির বাস একটি ইঞ্জিনচালিত ভ্যানগাড়ীকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ বাসযাত্রী ও ভ্যানচালক নিহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত চার জনের মধ্যে এক জনের নাম পাওয়া গেছে। তিনি হলেন, ভ্যানচালক আকাম উদ্দিন। আহত ১৯ জনের মধ্যে ১৩ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখনো কারও নাম পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দোলা পরিবহনের যাত্রীবাহী একটি বাস ইঞ্জিনচালিত একটি ভ্যানগাড়িকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদের পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন বাসযাত্রী ও একজন ভ্যানচালক নিহত হন। এ সময় আহত হয়েছেন আরও ১৯ বাস যাত্রী।



