দেশবাংলা
কনকনে ঠান্ডায় বিপর্যস্ত উত্তরাঞ্চল

উত্তরঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৌসুমের প্রথম শৈত্য প্রবাহ। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
শুক্রবার সকালে পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি শীত মৌসুমে এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে, কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ ডিগ্রী সেলসিয়াস।
এ অবস্থায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছেন অনেকেই। রাত হলেই ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে, আর প্রকৃতি বৃষ্টির ফোটার মত ঝড়ছে শীত। কনকনে ঠান্ডায় কাজে বের হতে না পাড়ায় পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন দিনমজুর শ্রেণির মানষেরা।
দিনের বেলা আবহাওয়া কিছুটা গরম থাকলেও সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত থাকছে শীত ও কুয়াশা। শীতের কারণে হাসপাতালগুলোতে পাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। বেশী করে আক্রান্ত হচ্ছে শিশুসহ বয়স্করা।



