দেশবাংলা

খড়কুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা

কুড়িগ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্য প্রবাহে, চরম দুর্ভোগে পড়েছে জেলার মানুষ। ঘন-কুয়াশার সাথে হিমেল হাওয়া বাড়িয়ে দিয়েছে, কনকণে ঠান্ডার মাত্রা। দিনের বেশিরভাগ সময় সুর্যের দেখা মিলছে না। নিম্নআয়ের খেটে খাওয়া মানুষজন খড়কুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছে।

স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, জেলার ওপর ঘন কুয়াশার মেঘ থাকায়, সুর্য্য উত্তাপ ছড়াতে পারছে না। সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রী সেলসিয়াস।

এ অবস্থায়, সময়মত কাজে যেতে পারছে না শ্রমজীবি মানুষেরা। গরম কাপড়ের অভাবে তীব্র শীতে কষ্টে আছে দরিদ্র পরিবারের শিশু-বৃদ্ধরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button