বাংলাদেশঅন্যান্য

রাজধানীর বাজারে চাল-তেলের দামে নাভিশ্বাস

রাজধানীর বাজারগুলোতে শীতের সবজিতে স্বস্তি ফিরলেও চাল-তেলের দাম নিয়ে নাভিশ্বাস সাধারণ ক্রেতাদের। কদিনের ব্যবধানে চালের দাম কিছুটা কমলেও প্রতিদিনই যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে তেলের দর। কোনো কারণ ছাড়াই অতি প্রয়োজনীয় এই পণ্যটির দাম বাড়ায় ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। এদিকে, বছরজুড়ে ক্রেতা-ভোগানো আলু পেঁয়াজের বাজারও এখন নিম্নমুখী।

রান্নার অন্যতম উপকরণ ভোজ্যতেল। অতি প্রয়োজনীয় এই পণ্যটি ছাড়া কোনো রান্নাই যেন পূর্ণতা পায় না। মাসখানেক আগেও কোম্পানিভেদে প্রতিলিটার সয়াবিন তেল বিক্রি হয়েছে ৯৫ থেকে ১০০ টাকায়; অথচ এখন তা বেড়ে দাঁড়িয়েছে এক’শ ৩০ থেকে ৩৫ টাকায়।

অহেতুক এ দাম বাড়ার কোনো কারণই বলতে পারছেন না খুচরা বিক্রেতারা। অস্থিরতা কাটেনি চালের বাজারেও। যদিও গেল সপ্তাহের তুলনায় পণ্যটির দাম কেজিতে ১ থেকে ২ টাকা  কমেছে; তারপরও তা এখনো অস্বাভাবিক। আর, এর কারণ হিসেবে মিল মালিকদের দুষছেন খুচরা বিক্রেতারা।

এদিকে, বছরজুড়ে সাধারণ ক্রেতাদের ভোগান্তিতে ফেলা পেঁয়াজ আর আলুর বাজারেও স্বস্তি ফিরেছে অনেকটাই। আর, সরবরাহ ভালো থাকায় দাম কমেছে শীতের সবজির। এ ছাড়া, মাছ-মাংসের বাজারও রয়েছে স্থিতিশীল।

বুলবুল আহমেদ, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button