বাংলাদেশঅন্যান্য

দেশের ৬০ পৌরসভায় দ্বিতীয় ধাপের নির্বাচন কাল

আগামীকাল সারাদেশে দ্বিতীয় ধাপে ৬০টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এরইমধ্যে নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে  চলবে ভোট।

৬০টি পৌরসভার মধ্যে ২৮টিতে ইভিএমে ও ৩২টিতে ব্যালটের মাধ্যমে ভোট নেয়া হবে। দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করতে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য এবং ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

ভোটকেন্দ্র ছাড়াও নির্বাচনি এলাকাগুলোতে বিজিবি, পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছে। এছাড়াও, মোবাইল টিম এলাকায় টহল দিচ্ছে এবং স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকছে। একইসঙ্গে বৃহস্পতিবার মধ্যরাত থেকে যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

এবারের দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনের জন্য, ৬১টি পৌরসভার তফসিল ঘোষণা করা হলেও, সৈয়দপুর পৌরসভার মেয়র প্রার্থীর মৃত্যুতে সেখানকার নির্বাচন স্থগিত করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button