আন্তর্জাতিকএশিয়া

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৫৬

ইন্দোনেশিয়ায় এ বছরের শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ জনে। রোববার ১৭ জানুয়ারি কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়ে থাকায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থা কর্তৃপক্ষের তথ্যমতে, ভূমিকম্পে কমপক্ষে ৯০০ মানুষ আহত হয়েছেন। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে হাসপাতালসহ অন্তত ১৫ হাজার বাড়িঘর। নিঃস্ব হয়ে অনেকের ঠাঁই হয়েছে খোলা আকাশে তাঁবুর নিচে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি এবং খাদ্য সংকট। অসহায়দের সহায়তা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইন্দোনেশীয় সরকার।

গত শুক্রবারের ৬ দশমিক ২ মাত্রার ৭ সেকেন্ডের ভূমিকম্পে সুলাওয়েসি দ্বীপসহ আশপাশের এলাকার ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এরপর থেকে চলছে উদ্ধারকাজ। উদ্ধারকাজে ও ধ্বংসস্তূপ সরানোর কাজে অংশ নিয়েছেন সেনা সদস্যরাও। কতজন এখনো নিখোঁজ রয়েছে তা নিশ্চিত করতে পারেনি তারা। তবে, দুদিন পার হয়ে গেলেও মিলছে জীবিত মানুষের সন্ধান।

সংশ্লিষ্ট খবর

Back to top button