এমসি কলেজে ধর্ষণ মামলার অভিযোগ গঠন

সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে দলবেঁধে গৃহবধূ ধর্ষণ মামলায় আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্য দিয়ে মামলার বিচার শুরু হলো। এসময় ৩ আসামীর দাখিলকৃত ডিসচার্জ পিটিশনও না মঞ্জুর করেন আদালত।
রোববার সকালে, সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহিতুল হক সব আসামির উপস্থিতিতে বিচার শুরুর আদেশ দেন। আসামিরা হলেন, সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি,তারেকুল ইসলাম তারেক, অর্জুন লস্কর, আইনুল, মিসবাউল ইসলাম রাজন মিয়া, রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান মাসুম।
এর আগে গত ১২ই জানুয়ারি ৮ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করে আদালত। গত বছরের ২৫ সেপ্টেম্বর সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে দলবেঁধে ধর্ষণ করা হয়।
এ ঘটনায় তার স্বামী বাদী হয়ে মহানগর পুলিশের শাহপরান থানায় ছয়জনের নাম উল্লেখ করে এবং দুজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন।



