দেশবাংলা

চট্টগ্রাম সিটি নির্বাচনে মেয়র প্রার্থীদের ইশতেহার

চট্টগ্রাম সিটি নির্বাচনে প্রধান আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত মেয়র প্রার্থীরা তাদের ইশতেহার ঘোষণা করেছেন। আলাদা অনুষ্ঠানে, নগরীর উন্নয়নে নিজেদের নানামুখী পরিকল্পনার কথা তুলে ধরেন তারা।

শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে ইশতেহার ঘোষণা করেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী। নগরীর জলাবদ্ধতা, যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা,খাল-নদী থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ, বর্জ্য ব্যবস্থপনার আধুনিকায়ন এবং স্বাস্থ্যসেবা সম্প্রসারণসহ মোট ৩৭টি প্রতিশ্রুতি দেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী।

এসময় মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান,উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালামসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button