বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ১০ কোটি ছুঁই ছুঁই

বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ছুঁতে চলেছে ১০ কোটির ঘর। গত একদিনে বিশ্বব্যাপী কোভিড-১৯ আক্রান্ত হয়েছে ৪ লাখ ৫৫ হাজার। এতে মোট আক্রান্ত বেড়ে দাড়িয়েছে ৯ কোটি ৯৭ লাখ ৭১ হাজার। এদিকে, ভাইরাসে মোট মৃতের সংখ্যা বেড়ে ২১ লাখ ৩৯ হাজার। আর সুস্থ হয়েছেন ৭ কোটি ১৭ লাখেরও বেশি মানুষ।
করোনার দ্বিতীয় ধাক্কায় হঠাৎ করেই যুক্তরাজ্যসহ অনেক দেশে রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৯ হাজার ৫১১ জনের। যার মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে একদিনে মৃত্যু হয়েছে ১ হাজার ৮৪৪ জনের, দ্বিতীয় মৃত্যুর মিছিল ল্যাটিন আমেরিকার দেশ মেক্সিকোতে। সেখানে একদিনে মৃত্যুর সংখ্যা ১ হাজার ৪৭০।
আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ছয় লাখ ৬৮ হাজার ৩৫৬ জন এবং মারা গেছেন এক লাখ ৫৩ হাজার ৫০৩ জন। আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৮৮ লাখ ৪৪ হাজার ৬০০ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে দুই লাখ ১৭ হাজার ৮১ জনের।
আক্রান্তের দিক থেকে রাশিয়া চতুর্থ স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৭ লাখ ১৯ হাজার ৪০০ জন। ভাইরাসটিতে মারা গেছে ৬৯ হাজার ৪৬২ জন। আক্রান্ত ও মৃত্যুর হিসেবে যুক্তরাজ্য বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৩৬ লাখ ৪৭ হাজার ৪৬৩ জন। এর মধ্যে মারা গেছে ৯৭ হাজার ৯৩৯ জন।
এছাড়াও, আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, স্পেন সপ্তম, ইতালি অষ্টম, তুরস্ক নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এ ছাড়া বাংলাদেশের অবস্থান ২৭তম।



