চসিক নির্বাচনে প্রচারণার শেষ দিন

আজ (সোমবার) মধ্যরাতে শেষ হচ্ছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা। শেষ মুহুর্তে ভোটারদের দৃষ্টি আকর্ষণে নির্বাচনী এলাকা চয়ে বেড়িয়ে, জোর প্রচার চালাচ্ছেন প্রাথীরা। এদিকে, নির্বাচন কমিশন সবগুলো ভোটকেন্দ্রে অনুশীলন বা মক ভোটের আয়োজন করেছে। আগামী ২৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ। মধ্য রাত থেকে শেষ হয়ে যাচ্ছে সব ধরনের প্রচার কার্যক্রম। প্রচারণা শেষদিনে ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। শেষ সময়ের এ উৎসবে যোগ দেন বিভিন্ন দলের সমর্থকরা।
নগরবাসীকে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড স্মরণ করে দিয়ে, সবাইকে নৌকায় ভোট দেয়ার আহবান জানান আওয়ামী লীগের মেয়রপ্রার্থী রেজাউল করিম চৌধুরী। আর বিএনপি প্রার্থী ডা. শাহাদাত হোসেন, বলছেন নগরবাসীর সেবায় নিয়োজিত থাকার কথা।
এদিকে, শেষ সময়ে এসে আওয়ামী লীগের মেয়রপ্রার্থীর প্রচারণায় নামেন চলচ্চিত্র অঙ্গনের এক ঝাঁক তারকা।
নাজমুল ইসলাম, চট্টগ্রাম প্রতিনিধি



