বাংলাদেশঅন্যান্যআওয়ামী লীগরাজনীতি
চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: নব নির্বাচিত মেয়র

চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী। বুধবার দিবাগত রাতে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়ামে ভোটের বেসরকারি ফল ঘোষণা করেন সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান।
৭৩৫টি কেন্দ্রের মধ্যে ৭৩৩টির ফল ঘোষণা করা হয়েছে। ফল ঘোষণা স্থগিত করা হয়েছে ২ টি কেন্দ্রের। এর মধ্যে রেজাউল করিম পান ৩ লাখ ৬৯ হাজার ২৪৮টি। এবং বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেন পান ৫২ হাজার ৪৮৯ ভোট।বুধবার (২৭ জানুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে একটানা চলে বিকাল ৪টা পর্যন্ত।
বাংলাটিভি/শহীদ



