বাংলাদেশজনদুর্ভোগ

নিয়ন্ত্রণে আসছেই না তেলের দাম

কাঁচা বাজারে স্বস্তি ফিরলেও চাল-তেলের দাম এখনো ভোগাচ্ছে সাধারণ ক্রেতাদের। চালের বাড়তি দর গেল সপ্তাহের মতোই থাকলেও, তেলের দামে লাগাম নেই, লিটারপ্রতি আরো ২ থেকে ৩ টাকা বেড়েছে। অতি প্রয়োজনীয় এই পণ্যের দাম বাড়ায় ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। এদিকে, পর্যাপ্ত সরবরাহ থাকায় মাছের বাজারের এসেছে স্বস্তি।

মাস দুয়েক আগে থেকেই বাড়ছে ভোজ্য তেলের বাজারদর। যেখানে প্রতি লিটার সয়বিন তেল ৯৫ থেকে ১০০ টাকায় বিক্রি হতো, তা এখন বেড়ে দাঁড়িয়েছে ১৩০ থেকে ১৩৫ টাকায়। বাণিজ্য মন্ত্রণালয়ের নজরে আসার পরেও, এখনো লাফিয়ে লাফিয়ে বাড়ছে রান্নায় অপরিহার্য এই পণ্যটির দাম। কেন বাড়ছে এ বিষয়ে কিছুই বলতে পারছেন না, খুচরা বিক্রেতারা।

ওদিকে, এখনো অস্থিরতা কাটেনি চালের বাজারেও। মোটা চাল কেজিতে ১ থেকে ২ টাকা পর্যন্ত কমলেও, বেশির ভাগ চাল বিক্রি হচ্ছে আগের বর্ধিত দামেই।

অন্যদিকে, বাজারের প্রচুর সরবরাহ থাকায় স্বস্তি ফিরেছে শীতের সবজিতে। বেগুন, ফুলকপি, বাঁধাকপি, সিম, লাউইয়ের দাম নেমেছে অর্ধেকে। বছরজুড়ে সাধারণ ক্রেতাদের ভোগান্তিতে ফেলা পেঁয়াজ আর আলুর দামও এখন অনেকটাই কমতি।

এদিকে মৌসুমে বাজারের মাছের সরবরাহ ভালো। বেশিরভাগেরই দাম কমে এসেছে ক্রেতাদের হাতের নাগালে। এছাড়া গরু-খাসির মাংস বিক্রি হচ্ছে বেঁধে দেয়া দামেই।

বুলবুল আহমেদ, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button