দেশবাংলা
প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা: প্রধান আসামী আটক

কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর গলা কেটে হত্যা মামলার প্রধান আসামী সাইফুজ্জামান তানভীরকে গ্রেফতার করেছে র্যাব।
ভৈরব র্যাব ক্যাম্পের অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাফিউদ্দিন যোবায়ের সংবাদ সম্মেলনে জানান, কটিয়াদীর কমরভোগ গ্রামের ফুল মিয়ার মেয়ে, প্রবাসী দ্বীন ইসলামের স্ত্রী সাবিনার সঙ্গে, ১ মাস আগে তানভীরের পরিচয় হয়।
পরে মোবাইল ফোনে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে শারীরিক সম্পর্কে জড়ায় তারা। এরপর বিয়ের জন্য চাপ দিলে অস্বীকৃতি জানায় এবং সাবিনাকে গলা কেটে হত্যার পর, স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় সাবিনার পরিবার মামলা করলে তাকে গ্রেফতার করা হয়। তানভির কটিয়াদী উপজেলার মূমূরদিয়া ইউপি চেয়ারম্যান, সাঈদুজ্জামান সাঈদের ছেলে।



