বিশ্ববাংলা
দ. আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় এক প্রবাসী বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। জোহানসবার্গের শহরতলী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম নোয়াখালীর কবিরহাট পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের সওদাগর বাড়ির দুলু মিয়ার ছেলে। এ ঘটনায় নিহতের ছোট ভাই মনির হোসেন, গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের ভাই জানান, সন্ত্রাসীরা ডাকাতির উদ্দেশ্যে দোকানে হামলা চালায়। এ সময় তার বড় ভাই দোকান থেকে বের হতে চাইলে সন্ত্রাসীদের উপর্যুপরি গুলিবর্ষনে দোকানের সামনেই গুলিবিদ্ধ হয়ে মারা যান জাহাঙ্গীর।



