পুলিশের এএসআই’র উপর হামলা, গ্রেফতার ৬

গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তায় এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতারের সময় পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এর হামলার ঘটনায় ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মেট্রোপলিটন বাসন থানার এসআই আলামিন বাদী হয়ে ১০ জনের নামোল্লেখ করে পুলিশের কর্তব্য কাজের বাধা দেয়া অপরাধে মামলা দায়ের করেন।
ওই এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের ঊনিশে টাওয়ারের কাছ সিয়াম বাসের টিকেট কাউন্টারের ভেতরে শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটার পর রাত সাতটর দিকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, গাজীপুর সিটি কর্পোরেশনের দিঘির চালা এলাকার মিজনুর রহমানের ছেলে সাইফুল ইসলাম (৩০), একই এলাকার আমিনুল হকের ছেলে তুষার (৩০), আউট পাড়া এলাকার সাফিজ উদ্দিনের ছেলে ইস্রাফিল (৩০), কিশোরগঞ্জের কটিয়াদি এলাকার আব্দুল মোজামের ছেলে ফরিদ মিয়া (২৫), এলাকার মোক্তার উদ্দিনের চেলে আলা উদ্দিন (২৮), মাদারীপুর সিবচরের জাহাঙ্গীর হোসেনের ছেলে মিলন হোসেন (২৯)।
বাসন থানা পুলিশ সূত্রে জানা যায়, বাসন থানায় কর্মরত সহকারী উপ-পরিদর্শক আব্দুর রহিম সংবাদ পান ওয়ারেন্ট ভুক্ত এক আসামী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের ঊনিশে টাওয়ারের কাছে সিয়াম বাসের টিকেট কাউন্টারের কাছে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে কনস্টেবল তৈবুর রহমানকে সাথে নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হয়ে তাকে গ্রেপ্তরের চেষ্টা চালায়।
এসময় ওই স্থান উপস্থিত চিহ্নিত সন্ত্রাসীরা পুলিশের এএসআই আব্দুর রহিমের উপর হামলা করে। এতে সে মাথায় গুরুত্বর আঘাত প্রাপ্ত হয়। ঘটনার সময় সাথে থাকা কনস্টেবল আত্মরক্ষার্থে দৌঁড়ে অন্যত্র চলে যায়। এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে পুলিশ অফিসারকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ মিজানুর রহমান জানান, আব্দুর রহিমকে শহীদ তাজদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। তার মাথায় ১৮টি সেলাই দেয়া হয়েছে।
এ ঘটনায় হামলাকারী মাদকব্যবাসীদের মধ্যে ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে। হামলাকারীরে এলাকায় চিহ্নিত সন্ত্রসী। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে তাদের বিরুদ্ধে।
শহিদুল ইসলাম, কোনাবাড়ী প্রতিনিধি



