দেশবাংলা

পিরোজপুরে প্রেসক্লাব মার্কেটে অগ্নিকান্ড, আগুন নিয়ন্ত্রণে

শনিবার দুপুরে পিরোজপুর শহরের প্রেসক্লাব সড়কে প্রেসক্লাব মার্কেটের জালালের তুলার গোডাউন থেকে এ অগ্নিকান্ডের ঘটে। পিরোজপুর ও নাজিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪ টি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে এ আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রেসক্লাব সাধারণ সম্পাদক জানান, ভাড়াটিয়া জালালের তুলার গোডাউন থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তেই আগুন পাশের দোকান ও গোডাইনে ছাড়িয়ে পরে। এত করে ৩টি গোডাউন সহ মোট ৭ টি দোকান আগুনে পুড়ে যায়।

এ সময় আগুনে প্রেসক্লাবের দুই কক্ষ ও বাথরুম পড়ে যায়। এ অগ্নিকান্ডে প্রেসক্লাব মার্কেট ব্যবসায়ীদের এবং প্রেসক্লাবের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবু জাফর জানান, খবর পেয়েই পিরোজপুর ও নাজিরপুরের ফায়ার সার্ভিস চেষ্টা চালিয়ে এ আগুন নিয়ন্ত্রণে আনে।

ইমাম হোসেন, পিরোজপুর

সংশ্লিষ্ট খবর

Back to top button